যে লড়াই তামিম-লিটনেরও কুমিল্লা অধিনায়ক লিটন দাসের সঙ্গে টসে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বহুল প্রচলিত কথাটা লিটন দাস ও তামিম ইকবালের ক্ষেত্রে দারুণভাবে মিলে যায়। বিপিএলের দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল দলের অধিনায়ক এই দুজন। অধিনায়ক দুজনকে এমনিতেই মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায়। এখানে তা আরও করা যাচ্ছে দুজনই ওপেনার বলে। ফাইনালে উঠতে পারায় এই দুজনের ব্যাটের কাছেও ঋণ আছে দুই দলের। দুজনই রানের মধ্যে আছেন। তামিম তো টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকই (৪৫৩)। লিটনও খুব বেশি পিছিয়ে নেই। তামিমের চেয়ে এক ম্যাচ কম খেলে লিটন করেছেন ৩৭৫ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় আছেন ৪ নম্বরে। তামিমের স্ট্রাইক রেট ১২৫, লিটনের ১৩০। বুঝতেই পারছেন, তামিম ও লিটনের ভূমিকাটা একই রকম। উদ্বোধনে নেমে ইনিংসটা দীর্ঘ করা, অন্তত ১৫ ওভার পর্যন্ত ব্যাটিং করে ফিনিশারদের জন্য মঞ্চ গড়ে দেওয়া। ফাইনালের রাতে সে কাজটা কে কতটা সাফল্যের সঙ্গে করতে পারেন, সেটা শিরোপার নির্ধারকও হয়ে যেতে পারে। দুজনের মধ্যে লিটনের বিপিএলের শুরুটা একদমই ভালো হয়নি। বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে একব...